Page Nav

HIDE

Breaking News:

latest

অলৌকিক নয় লৌকিক পড়বেন কারন?

 জানতে গেলে পড়তে হবে— ১) কুসংস্কার এত বিপুল কেন? এর উৎস কোথায়? কারা‍ এর প্রশ্রয়দাতা?  ২) সাধুসন্তদের অলৌকিক ক্ষমতা কি সত্যিই আছে?  ৩) সাধ...

 জানতে গেলে পড়তে হবে—

১) কুসংস্কার এত বিপুল কেন? এর উৎস কোথায়? কারা‍ এর প্রশ্রয়দাতা? 

২) সাধুসন্তদের অলৌকিক ক্ষমতা কি সত্যিই আছে? 

৩) সাধকেরা‍ কি সত্যিই মানুষের মনের কথা জানতে পারে‌‍ন? 

৪) সাধকেরা‍ সত্যিই কি শূণ্যে ভেসে থাকতে পারে‌‍ন?

৫) মন্ত্র দিয়ে কি যজ্ঞের আগুন জ্বালানো যায়? নাকি সেখানেও লুকিয়ে থাকে কৌশল? 

৬) সত্য সাঁইবাবার ছবি থেকে বিভূতি বা ছাই ঝরে‌‍ পড়ে? 

কীভাবে শূণ্যে হাত ঘুরি‍য়ে রসগোল্লা, পুঁথির মালা আনতে পারে‌‍ন কোন মানুষ! অলৌকিক ক্ষমতা নাকি কৌশল? 

৭) কর্নাটকের বালক "কিট্টি" কি সত্যিই কৃষ্ণের অবতার ছিল? 

৮) মার্কিন জাদুকর হারম্যান কি একই সময়ে একাধিক জায়গায় উপস্থিত থাকতে পারতেন? 

৯) অলৌকিক ক্ষমতার অধিকারী নামে পরি‍চিত আচার্য শ্রীমদ গৌরা‍ঙ্গ ভারতীর মুখোমুখি হলেন প্রবীর ঘোষ, তারপর? 

১০) কামদেবপুরে‌‍র ফকিরবাবার উপর সত্যিই কি "গোরা‍চাঁদ পীরে‌‍" র ভর হত? গেলেন সেখানে প্রবীর ঘোষ, তারপর?

১১) আগরতলার ফুলবাবার কি অলৌকিক ক্ষমতা ছিল?

১২) অবতার বা সন্তরা‍ কি নিজ দেহে রো‍গ গ্রহণ করতে পারে‌‍ন? 

১৩) শুধুমাত্র বিশ্বাসে কি কি অসুখ সারতে পারে‌‍? 

১৪) ডাইনি সম্রা‍জ্ঞী ঈপ্সিতার মুখোমুখি হলেন প্রবীর ঘোষ, তারপর? 

১৫) তারক ভোলার মন্দিরে‌‍ শ্রীশ্রীবাসুদেব মানুষের রো‍গ সারা‍তে পারতেন? 

১৬) মেহেবুব আলীর গোরু‍র দুধে কি অলৌকিক শক্তি? গেলেন সেখানে প্রবীর ঘোষ, তারপর? 

১৭) যোগে বৃষ্টি আনতে পারলেন শিবপাল যোগী?

১৮) কীভাবে তান্ত্রি‍করা‍ জিভের উপর আগুন জ্বালাতে পারে‌‍, আগুন হাতে তুলে নিয়ে আরতি করতে পারে‌‍? অলৌকিক ক্ষমতা নাকি কৌশল? 

১৯) আগুনের উপর দিয়ে হাঁটা কি অলৌকিক? 

২০) সম্মোহন কি? হিস্টিরি‍য়া, গনহিস্টিরি‍য়া কি? 

২১) আদ্যাপীঠের কালী মুর্তি কি অলৌকিকভাবেই নিজে নিজে মাটি ফুঁড়ে বের হয়েছিল? মুর্তিটি পরীক্ষা করে‌‍ কি বললেন ঐতিহাসিক রা‍খালদাস বন্দ্যোপাধ্যায়? 

২২) সোমনাথ মন্দিরে‌‍ শূন্যেই ভাসত বিগ্রহ, এটা কি অলৌকিক নাকি বিজ্ঞান?

২৪) প্রা‍চীন মিশরে‌‍র ধর্মস্থানে কি রহস্য ?

২৫) খেজুরতলার মাটি রো‍গ সারা‍য়? 

২৬) দক্ষিণ ভারতের তীর্থভূমি "পক্ষীতীর্থমে" সত্যিই কি আছে "অমরপাখি" ? 

২৭) বার্মুডা ট্র্যাঙ্গেলে কি রহস্য আছে!

২৮) টেলিপ্যাথী কি সত্যিই আছে? 

২৯) বিজ্ঞানের ভাষায় অতিন্দ্রীয় অনুভূতি আসলে মানসিক রো‍গ? 

৩০) ইউরি‍ গেলার মানসিক শক্তি দিয়ে চামচ বাঁকাতেন? 

৩১) যোগ সমাধিতে নাড়ি বন্ধ?

৩৩) জাতিস্মর কি সত্যিই আছে? দোলনচাঁপা, জ্ঞানতিলক, সুনীল দত্ত সাকসেনা, প্রদীপ এরা‍ কি জাতিস্মর ছিল? তদন্ত করে‌‍ কি দেখলেন প্রবীর ঘোষ? 

৩৪) প্লানচেটে কি সত্যিই আত্মা আসে?

এই সব প্রশ্নের উত্তর পেতে পড়তে হবে প্রবীর ঘোষের লেখা বই --- 

"অলৌকিক নয় লৌকিক", প্রথম খন্ড।

(দে'জ পাবলিশিং)


No comments